হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাধারণ জ্ঞান ও অঙ্কন বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। পাশাপাশি টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে ‘DU FRT ’ লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা ফলাফলের নথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে হস্তান্তর করেন।

এ বছর ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেন ৬ হাজার ৫২১ জন। পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৩৫২ জন।

এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০২ জন। পাশের হার ১১ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১৪৫ জন ছাত্র এবং ৪৫৭ জন ছাত্রী রয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করতে ইবিতে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে রাবি

দেড় শতাব্দীর ঐতিহ্য হারিয়ে অস্তিত্বের সংকটে

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ রাবি অধ্যাপকের বিরুদ্ধে

তখন স্পটে দেখলাম একটা শিয়াল ওর হাতে কামড়াচ্ছে: বললেন কুবি শিক্ষার্থী