হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত

নিরাপত্তার স্বার্থে

প্রতিনিধি, ঢাবি

শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জন-সাধারণের স্বাভাবিক চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দু:খ প্রকাশ করছে।

হাদির জানাজাকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামে।

বিপুল সংখ্যক পুলিশ সদস্য জানাজা মাঠ, আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা স্থানে মোতায়েন ছিলেন। দায়িত্বরত অনেক পুলিশ সদস্যের শরীরে সংযুক্ত ছিল বডি ওর্ন ক্যামেরা, যার মাধ্যমে সার্বক্ষণিক ভিডিও ফুটেজ রেকর্ড ও সরাসরি মনিটরিং করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ফুটেজ ডিএমপির কন্ট্রোল রুমে রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছিল।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাবিতে পরীক্ষায় অসদুপায়: ছাত্রদল, ছাত্রলীগ ও হল সংসদ নেতাসহ ৬৮ শিক্ষার্থীকে শাস্তি

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু