হোম > শিক্ষা > ক্যাম্পাস

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বোরবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সাইফুদ্দীন আহমদ বলেন, ব্যক্তিগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই তিনি গণমাধ্যমকে জানান, ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। আমি এ মুহূর্তে বিশ্রামে থাকতে চাচ্ছি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।

প্রক্টরের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।” তবে নতুন করে কে এ পদে দায়িত্ব পাবেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

উল্লেখ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ওই প্রেক্ষাপটে গত ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যও নিয়োগ দেওয়া হয়েছিল।

পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। এর ধারাবাহিকতায় গত দুই মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

এএস

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা