হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণের বাজেট অনুমোদন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বড় উদ্যোগ হিসেবে শুরু হতে যাচ্ছে “বাংলাদেশ-চীন মৈত্রী হল” নির্মাণ প্রকল্প। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা (প্রাক্কলিত ব্যয়) ব্যয়ে এই আধুনিক ছাত্রী হল নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে চীন সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ১ হাজার ৫০০ ছাত্রী একসঙ্গে থাকার সুযোগ পাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কয়েক মাস আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) একটি অফিসিয়াল প্রস্তাবনা ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে। সম্প্রতি চীন সরকার প্রস্তাবটি অনুমোদন করেছে। বর্তমানে প্রকল্পের অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

ইআরডি সূত্রে জানা যায়, প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চীনের একটি বিশেষজ্ঞ দল দ্রুতই ঢাকায় এসে Feasibility Study পরিচালনা করবে। এরপর চূড়ান্ত অনুমোদন ও কার্যক্রম শুরু হবে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনের অর্থায়নে নির্মিত প্রথম ছাত্রী হল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, “চীন সরকারের সহযোগিতায় এ ধরনের একটি হল নির্মাণ প্রকল্প বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন হবে। এটি ছাত্রীদের আবাসন সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে। আমরা চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, যাতে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যায়।”

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা: জাবি উপাচার্য