হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঈদের পরপরই জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস আগামী ২২ জুন রোববার থেকে শুরু হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবভর্তিকৃত শিক্ষার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিভাগসমূহ ও অ্যাকাডেমিক শাখাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরিস্থিতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী ইতোমধ্যে ভর্তি সম্পন্ন করেছে। তৃতীয় মেরিটের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে, চতুর্থ মেরিট লিস্টেই অবশিষ্ট আসনগুলো পূরণ হয়ে যাবে বলে আমরা আশা করছি।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ছিল ঈদের পরপরই ক্লাস শুরু করা। এখন পর্যন্ত যে অগ্রগতি, তাতে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই সম্ভবত প্রথমবারের মতো এত দ্রুত প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে।”

প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্দিষ্ট দিনে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিভাগীয় প্রধানদেরও ক্লাস রুটিন, শিক্ষক সংস্থানসহ অন্যান্য একাডেমিক প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে।

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব