হোম > শিক্ষা > ক্যাম্পাস

শাবিপ্রবিতে দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ শুরু

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ‘মাস্টারিং অ্যাকাডেমিক রাইটিং: ফ্রম প্ল্যানিং টু প্রোডাকশন’ শীর্ষক দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সাস্ট রাইটিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ের ৪৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এ কর্মসূচি ১ ও ২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার সকাল সাড়ে নয়টায় আইকিউএসি ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ্য হলেও গবেষণায় ইলেকট্রনিক যোগাযোগ ঘাটতি রয়েছে। অধ্যাপকদের সঙ্গে কাজ করতে গিয়ে লেখার ধরন ও পদ্ধতি শেখা যায়। তোমরা রিসোর্স পারসনদের কাছ থেকেও সাহিত্য পর্যালোচনার, গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে শিখবে, যা ভবিষ্যতে তাদের আরও দক্ষ গবেষক হিসেবে গড়ে তুলবে।”

রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ বলেন, প্রশিক্ষণের লক্ষ্য হলো গবেষণা ও থিসিস লেখার মৌলিক ধারণা, কাঠামো এবং ভাষার শুদ্ধতা সম্পর্কে শিক্ষার্থীদের প্রস্তুত করা। অংশগ্রহণকারীরা থিসিসের গঠন, লিটারেচার রিভিউ করার কৌশল, উৎস ব্যবহারের নীতি, এবং একাডেমিক লেখার স্টাইল ও প্রবাহ উন্নত করার বিষয়গুলোতে হাতে-কলমে দিকনির্দেশনা পাবেন।”

এ ছাড়া একই বিষয়ে সাস্ট রাইটিং সেন্টার ৮ ও ৯ ডিসেম্বর দ্বিতীয় দফার প্রশিক্ষণ আয়োজন করবে। এতে কৃষি ও খনিজ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, জীববিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান অনুষদের মাস্টার্স, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের আরও ৪৫ জন অংশ নেবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার