হোম > শিক্ষা > ক্যাম্পাস

চাকসুর ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন দেড় হাজার ছাত্রী

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার ছাত্রী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত ‘ছাত্রীদের ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬’-এ সারাদিন চিকিৎসাসেবা দেওয়া হয়। এ আয়োজনের সহযোগিতায় ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম।

চাকসু সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চারটি বিভাগে ছাত্রীদের চিকিৎসাসেবা প্রদান করেন। বিভাগগুলো ছিল গাইনোকলজি, মেডিসিন, ডার্মাটোলজি ও নিউট্রিশন। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিনামূল্যে ওষুধ বিতরণ এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

চাকসুর ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বিপা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে হওয়ায় অনেক ছাত্রী সহজে চিকিৎসাসেবা নিতে পারেন না। বিষয়টি বিবেচনায় নিয়েই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় আমরা অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতেও ছাত্রীদের জন্য এ ধরনের আরও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সহ-ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা জানান, ক্যাম্পে অংশ নিতে আগে থেকেই প্রায় ১ হাজার ১০০ ছাত্রী নিবন্ধন করেছিলেন। তবে নিবন্ধনের বাইরে আরও অনেক ছাত্রী চিকিৎসাসেবা গ্রহণ করেন। সব মিলিয়ে প্রায় দেড় হাজার ছাত্রী এ ক্যাম্পের মাধ্যমে সেবা পেয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, ভবিষ্যতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতোমধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।

এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা ও শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, চাকসুর ভিপি, জিএস, এজিএসসহ ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা