হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন বইমেলা শুরু

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল-এর উদ্যোগে ৪ দিনব্যাপী শীতকালীন বইমেলা বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের পায়রা চত্বরে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ছানাউল্লাহ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ হচ্ছে সমাজের জন্য জ্ঞানের উৎপাদন ও বিতরণ।

এক্ষেত্রে বইমেলা অন্যতম একটি প্রধান অনুঘটক। বইমেলা আয়োজনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এ ধরনের আয়োজনকে উৎসাহ দেয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জ্ঞানের উৎপাদন ও বিতরণে যারা যে প্রক্রিয়ায় সহযোগিতা করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার পাশে থাকবে।

বইমেলাকে একটি সর্বজনীন কর্মসূচি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূটি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে।

উদ্বোধনের পর উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বই মেলায় লেখক-পাঠক আড্ডা, আলোচনা সভা, কুরআন তিলাওয়াত, কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে গাছের চারা বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে ।

উল্লেখ্য, বইমেলায় ২৮টি প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। আগামী ০৯ নভেম্বর ২০২৫ এই মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার