হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি শিক্ষকদের প্রোফাইল হালনাগাদের দাবিতে হিউম্যান রাইটস সোসাইটির স্মারকলিপি

জবি সংবাদদাতা

শিক্ষকদের প্রোফাইল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ ও জনসমক্ষে উন্মুক্ত করার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে।

রোববার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। এতে শিক্ষক প্রোফাইল হালনাগাদ সংক্রান্ত চার দফা দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অধিকাংশ শিক্ষকের প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা, গবেষণা, প্রশিক্ষণ ও পেশাগত অভিজ্ঞতার মতো গুরুত্বপূর্ণ তথ্য অনুপস্থিত। এতে শিক্ষার্থীদের তথ্য জানার অধিকার যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

চার দফা দাবি:

১. নির্ধারিত সময়সীমার মধ্যে সব শিক্ষকের প্রোফাইল হালনাগাদ বাধ্যতামূলক করা।

২. আইসিটি সেলের মাধ্যমে কারিগরি সহায়তা ইউনিট গঠন করে তথ্য আপলোডে শিক্ষকদের সহায়তা করা।

৩. বিভাগভিত্তিক মনিটরিং কমিটি গঠন করে অগ্রগতি পর্যবেক্ষণ করা।

৪. হালনাগাদ না করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ, মেহা ও হাবিবা।

সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, এসব পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গবেষণার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে। তথ্য জানার অধিকার শিক্ষার্থীদের মৌলিক অধিকার, আর তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।’

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব