হোম > শিক্ষা > ক্যাম্পাস

এক বছরেও হয়নি সাজিদ হত্যার বিচার, ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার এক বছর পার হলেও বিচার না পাওয়া ও তদন্তের দীর্ঘসূত্রতার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় দ্রুততম সময়ের মধ্যে খুনিকে শনাক্ত করে বিচার করা এবং হত্যার প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানান তারা।

রোববার (১৯ জুলাই) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন একাধিক ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সাজিদ আব্দুল্লাহর বাবা আহসান হাবিবুল্লাহ দেলওয়ার ও পরিবারের সদস্যরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; সাজিদের রক্ত, বৃথা যেতে দেব না; রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে; আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট বলেন, এটা অত্যন্ত হতাশাজনক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্যও কলঙ্কজনক যে, হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ই করতে পারে নাই, জড়িতদের চিহ্নিত করা তো দূরের কথা। বিচারহীনতার কারণে ক্যাম্পাসে অনিরাপদ পরিস্থিতি তৈরি হচ্ছে। ইদানীং প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের পক্ষে কথা বললেই বহিষ্কারের হুমকি দেওয়া হয়। এই বহিষ্কারের হুমকি দেওয়া বন্ধ করে সমালোচনাকে নিতে শিখুন।

ইবি শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুব আলী বলেন, এক বছর হয়ে গেছে অথচ বিচারের ক্ষেত্রে কোনো অগ্রগতি আমরা দেখতে পারিনি। বিচারের বিষয়ে প্রশাসন সবসময় বলেন,এগুলো রাষ্ট্রীয় প্রশাসনের কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যতটুকু করার ছিলো সেগুলো তারা করেছেন। তাহলে প্রশ্ন রাখতে চাই, সাজিদের পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল সেটা কেনো এখনো দেওয়া হয়নি? এটিও কি রাষ্ট্রীয় প্রশাসনের কাজ?

সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ বলেন, এক বছর পরে এখানে দাঁড়িয়ে যে কথা বলতে হবে এটাও চিন্তা করি নাই। এক বছর পরে কেন আমার ছেলের বিচার পাবো না? কেন আমার ছেলের একজন আসামীও গ্রেফতার হয় না, এটা কেমন কথা? আমি যাকে হারিয়েছি তাকে নাহয় পাবো না,তাই বলে বিচার ও পাবো না?

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের যতটুকু ক্ষমতা আছে সেটা খাটিয়ে সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার করেন এবং দায়মুক্ত হন। এটা কেমন কথা যে বিচার হবে না? সব আছে, আইন আছে, আদালত আছে। তবুও কেনো বিচার হবে না,বিচার করতে অসুবিধা কোথায়?

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সাক্ষাৎ

চোখে কালো কাপড় বেঁধে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল

ঢাবির হলে লাকড়ি দিয়ে রান্না, দাম বেড়েছে খাবারের

বাসে মারামারির জেরে ইবিতে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত বিভাগীয় সভাপতি

রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স উপহার

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক করল প্রশাসন

তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহ্বান ঢাবি সাংবাদিক সমিতির

শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণিত: রুশ প্রেস সেক্রেটারি