হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাফেজদের সম্মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রতিনিধি, কুবি

ছবি: আমার দেশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো হাফেজে কুরআন সংবর্ধনা প্রদান করেছে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব (কিউসিএসসি)। এ সংবর্ধনায় বিশ্ববিদ্যালয়ের ২২ জন কুরআনের হাফেজকে ক্রেস্ট ও উত্তেরীয় (চাদর) প্রদান করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গোপীবাগ রেলওয়ে ব্যারাক জামে মসজিদের খতিব আবুল হাশেম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম। এছাড়া আইসিটি বিভাগের লেকচারার খন্দকার ওয়ালীউল্লাহ এবং ইংরেজি বিভাগের লেকচারার মো. বুলবুল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা আবুল হাশেম মোল্লা তার বক্তব্যে কুরআনের হাফেজদের মর্যাদা, সমাজে কুরআনের শিক্ষার গুরুত্ব এবং নৈতিক নেতৃত্ব গঠনে কুরআনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, একজন হাফেজ শিক্ষার্থীর পরিচয় তার চরিত্র, নৈতিকতা ও আল্লাহভীতির মাধ্যমে প্রকাশ পাওয়া উচিত। কুরআন ধারণ করা আল্লাহর একটি বিশেষ নিয়ামত, যার প্রতিফলন অবশ্যই আচরণ ও জীবনযাপনে দৃশ্যমান হতে হবে।

কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, কুরআনের হাফেজদের সম্মান প্রদর্শনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে কুরআনভিত্তিক নৈতিকতা ও সাংস্কৃতিক চর্চা জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি আরও জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও মসজিদে কুরআন শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সহযোগিতা করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিডিকে, এডুমেক্স ও কুমিল্লা আইডিয়াল মাদরাসা।

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের গেস্টরুমে নিয়ে নির্যাতনের অভিযোগ