হোম > শিক্ষা > ক্যাম্পাস

আন্তর্জাতিক আদালতে সীমান্ত হত্যার বিচারের আহ্বান ডাকসুর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ছবি: সংগৃহীত

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ধারাবাহিকতায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এ মামলা করার জন্য সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক দুই যুবককে পিটিয়ে হত্যা করে নদীতে নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে ডাকসু বলছে- পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এবং সরকারের দুর্বল অবস্থানের কারণেই সীমান্তে হত্যাকাণ্ড নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।

বুধবার দেওয়া এক বিবৃতিতে ডাকসু জানায়, সীমান্ত হত্যা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও সীমান্ত-আইন ভঙ্গের একটি গুরুতর অপরাধ। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের কূটনৈতিক ও আইনি তৎপরতা বাড়ানো এখন সময়ের দাবি। বিবৃতিতে স্বাক্ষর করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ইব্রাহিম রিংকু (২৮) ও মমিন মিয়া (২৯) নামের দুই বাংলাদেশিকে আটক করে পিটিয়ে হত্যা করে হাত-পা বাঁধা অবস্থায় পদ্মা নদীতে ভাসিয়ে দেয়- এমন অভিযোগ উঠার পর ডাকসু গভীর ক্ষোভ প্রকাশ করে।

ডাকসু ভাষ্য, “স্বাধীনতার পর থেকে বাংলাদেশি নাগরিকদের একের পর এক হত্যার মধ্য দিয়ে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আসছে। ফেলানী বা স্বর্ণা দাসের মর্মান্তিক হত্যাকাণ্ড পুরো বিশ্বকে নাড়া দিলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আচরণে কোনো পরিবর্তন হয়নি।”

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সরকারের নতজানু কূটনীতি ও বারবার ব্যর্থতা বিএসএফকে আরও বেপরোয়া করে তুলেছে। ভারত বহুবার সীমান্তে হত্যাকাণ্ড ‘শূন্যে নামিয়ে আনার’ প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো চিত্রই দেখা গেছে।

বিবৃতির শেষাংশে ডাকসু জানায়, অব্যাহত হত্যাকাণ্ড বন্ধে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতসহ আন্তর্জাতিক ফোরামে মামলা করা ছাড়া বিকল্প নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার