হোম > ফিচার > ক্যাম্পাস

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার

উত্তরাঞ্চলের প্রাচীন শহর বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আজ সোমবার প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি নতুন একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, কোষাধ্যক্ষ প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মো. আফসার আলী এফসিএমএ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান আলী হাসান প্রমুখ।

র‌্যালি শেষে উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন, “৫৩১ বছর পূর্বে লুকা ডি প্যাসিওলির প্রণীত সূত্র ‘সম্পদ = দায় + মালিকানা স্বত্ব’ আজও বিশ্বব্যাপী ব্যবসায় জগতে সমানভাবে প্রয়োগ ও প্রাসঙ্গিক।”

কোষাধ্যক্ষ প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল বলেন, “প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঙ্গে তাল মিলিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে হিসাববিজ্ঞানের পাঠ ও প্রয়োগ এগিয়ে নেওয়া জরুরি।”

মো. আফসার আলী এফসিএমএ বলেন, “দিবসটি উদযাপনের মাধ্যমে পুণ্ড্র ইউনিভার্সিটি এই আন্তর্জাতিক আয়োজনে অংশীদার হলো।”

উল্লেখ্য, হিসাববিজ্ঞানের জনক লুকা ডি প্যাসিওলির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর বিশ্বব্যাপী ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়।

এসআর/

রাজধানীতে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব

কবি আল মাহমুদ ফ্যাসিবাদী আমল থেকে চরমভাবে উপেক্ষিত

সাদামাটা আয়োজনে শাবিপ্রবি দিবস পালন

নির্বাচনের পর বিরোধীদলের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ডাকসুর সংবাদ সম্মেলন

সারাদেশে বিএনপির হামলার প্রতিবাদে ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

বিএনপির বিজয়ে জবিতে ইউট্যাবের দোয়া মাহফিল

বিএনপির বিজয়ে জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিনন্দন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি

বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রাবি অধ্যাপককে অব্যাহতি