হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ঢাকা কলেজ

প্রতিনিধি, ঢাকা কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সারা দেশের হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা কলেজ বিএনসিসি প্লাটুন।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় ড্রিল, টার্নআউট ও প্রশিক্ষণ দক্ষতায় সর্বোচ্চ নম্বর পায় ঢাকা কলেজ প্লাটুন। পাশাপাশি রক্তদান কর্মসূচি, দুর্যোগ মোকাবিলা মহড়া এবং বৃক্ষরোপণ অভিযানে সক্রিয় অংশগ্রহণের জন্য বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে ইউনিটটি। সহ-শিক্ষা কার্যক্রমে তাদের পারদর্শিতাই এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখে।

প্লাটুনটির ক্যাডেট আন্ডার অফিসার জায়েদ উদ্দিন খানের দক্ষ নেতৃত্ব এবং প্লাটুন কমান্ডারের দিকনির্দেশনায় এটি একটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ ইউনিটে পরিণত হয়েছে।

এ বিষয়ে ক্যাডেট আন্ডার অফিসার জায়েদ উদ্দিন খান বলেন, ঢাকা কলেজ প্লাটুনের ক্যাডেট ইনচার্জ হিসেবে এই ঐতিহাসিক জয়ে আমি গর্বিত। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হওয়া আমাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের প্রতিফলন। প্রতিটি ক্যাডেট দিন-রাত এক করে শৃঙ্খলার মান ধরে রেখেছে।

তিনি আরো বলেন, শ্রেষ্ঠত্ব অর্জনের চেয়ে সেটি ধরে রাখা আরো কঠিন। ‘জ্ঞান ও শৃঙ্খলা’র মূলমন্ত্র যেন আমাদের বাস্তব জীবনেও প্রতিফলিত হয়। দেশ ও জাতির প্রয়োজনে আমরা যেন সবার আগে এগিয়ে যেতে পারি। ঢাকা কলেজ প্লাটুন ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও শ্রেষ্ঠ থাকবে।

চবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ

নারী নির্যাতনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্পে নতুন পরিচালক ডা. আবু জাফর

ফুটবল উন্মাদনায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের ‘নারী নির্যাতন ও গুম নাটকের’ প্রতিবাদে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে রুশ ভাষা দিবস উদযাপন

শিবিরের বিরুদ্ধে গুমের নাটকের অভিযোগে রাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চবি ছাত্রদল সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী