হোম > শিক্ষা > ক্যাম্পাস

শিবিরের উদ্যোগে শাবির আবাসিক হলে পানির ফিল্টার স্থাপন

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশুদ্ধ পানির সংকট নিরসনে মেয়েদের হলে পানির ফিল্টার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১টায় নারী শিক্ষার্থীদের তিনটি আবাসিক হল এবং ছেলেদের বিজয়–২৪ হলে এসব ফিল্টার হস্তান্তর করা হয়।

ফিল্টারগুলো হল প্রভোস্টদের হাতে তুলে দেন শিবির শাখার সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফিল্টার হস্তান্তরকালে মাসুদ রানা তুহিন বলেন, মেয়েদের হলে দীর্ঘদিন বিশুদ্ধ পানির সমস্যা ছিল। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের কথা ভেবে আমরা এই উদ্যোগ নিয়েছি। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।

ফাতিমাতুজ জাহরা হলের প্রভোস্ট ড. ইসমত আরা বলেন, আগেও ছাত্রশিবির আমাদের ফার্স্ট এইড বক্স দিয়েছে। এবার পানির ফিল্টার দিয়েছে, যা শিক্ষার্থীদের জন্য খুব দরকারি ছিল। এরকম কল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে হলে বিশুদ্ধ পানির অভাব ছিল। ফিল্টার স্থাপনের ফলে এখন তারা সহজেই বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার