হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগ, শুরু তদন্ত

প্রতিনিধি, জবি

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৬৮ শিক্ষকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী গোপন কার্যকলাপে’ জড়িত থাকার অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওঠা অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে এ কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদকে। সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর। রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) মোহা. আব্দুল মালেককে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশে বলা হয়েছে, আগামী ১৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। কমিটিকে অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা উদঘাটন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে কেউ জড়িত কি না তা চিহ্নিত করা, এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে।

প্রকাশিত গণমাধ্যম প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষকরা বিগত সরকারের সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব অভিযোগের সত্যতা রয়েছে কি না, তদন্তে তা-ও খতিয়ে দেখবে কমিটি।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা