হোম > শিক্ষা > ক্যাম্পাস

কারচুপির অভিযোগ সাদা দলের স্পষ্ট দ্বিচারিতা: ইউটিএল

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্বে থেকেও নির্বাচন নিয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল অনিয়মের অভিযোগ তোলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

ইউটিএলের দাবি, সাদা দলের এই অভিযোগ দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের শামিল, যা তাদের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস লিখিত বক্তব্য পাঠ করে এ অভিযোগ তোলেন।

এসময় অধ্যাপক আতাউর রহমান বলেন, “সাদা দল ডাকসু নির্বাচন নিয়ে হতাশাজনক বিবৃতি প্রদান করেছে। অথচ জুলাই পরবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোয় তারাই নেতৃত্বে রয়েছে। বিভিন্ন অনুষদের ডীন এবং ১৮টি হলের মধ্যে ১৬টির প্রভোস্ট সাদা দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

ডাকসু নির্বাচন কমিশনের ১০ সদস্যের মধ্যে ৮ জন সাদা দল ও ২ জন গোলাপি দলের প্রতিনিধিত্ব করেন। আবার রিটার্নিং ও পোলিং অফিসারদের বেশিরভাগই সাদা দলের সক্রিয় সদস্য। অর্থাৎ পুরো নির্বাচনী প্রক্রিয়া কার্যত তাদের হাতে ছিল। সেই নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করা স্পষ্ট দ্বিচারিতা।”

তিনি আরও বলেন, ভোট শুরু হওয়ার আগে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের সামনে খালি ব্যালট বক্স সিলগালা করা হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোথাও ব্যালট ছিনতাই, সিসিটিভি ব্ল্যাকআউট কিংবা কারচুপির কোনো ঘটনা ঘটেনি। এমনকি ভোটগণনা সিসিটিভিতে লাইভ দেখানো হয় এবং সবার উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। “তবু সাদা দলের অভিযোগ শিক্ষার্থী-শিক্ষক ও দেশবাসীকে মর্মাহত করেছে,” মন্তব্য করেন তিনি।

আতাউর রহমান বিশ্বাস আরও বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভোটের ফল অগ্রাহ্য করে যেকোনো মূল্যে বিজয়ের চেষ্টা করা বিভাজন ও সংঘাত সৃষ্টি করে, যা শিক্ষার পরিবেশ নষ্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয় কারও ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়; এটি জনগণের টাকায় পরিচালিত মুক্তচিন্তার কেন্দ্র। আধিপত্যবাদী মানসিকতা শিক্ষার্থীর স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করে।”

সংবাদ সম্মেলনে ইউটিএলের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

সেগুলো হলো-


১. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন যেন অযৌক্তিক প্রশ্নের সুরাহা করে এবং শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের পর তাদের হয়রানি বা ম্যান্ডেট কেড়ে নেয়ার যেকোনো প্রচেষ্টা বন্ধে পদক্ষেপ নেয়।


২. সাদা দলের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সাদা দলের নিজস্ব প্যাডে প্রশ্ন তোলা বিবৃতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে।


৩. দেশ-বিদেশে প্রশংসিত ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো তৎপরতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে ইউটিএলের আহ্বায়ক অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, অধ্যাপক মুনীরা জাহানসহ আরও অনেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার