হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

প্রতিনিধি, জবি

অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। আগামী দুই বছরের জন্য তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ১৭(১) (জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভার ৩১নং সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে উপাচার্য তাকে এই মনোনয়ন প্রদান করেছেন। এই আদেশ ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পর্ষদ হলো সিন্ডিকেট। নতুন সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর ড. মঞ্জুর মুর্শেদকে বিশ্ববিদ্যালয়ের কার্য পরিচালনায় সক্রিয় সহযোগিতার অনুরোধ জানিয়েছেন রেজিস্ট্রার।

বর্তমানে অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিনের দায়িত্ব পালন করছেন।

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফলাফল না আসতেই নতুন পরীক্ষার ঘোষণা, ক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

সেমিস্টার সমাপনীতে সাত দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রী নির্যাতন, বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত

জবিতে ‘ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬’ ব্যানারে বানান ভুল, দায়সারা উত্তর প্রশাসনের

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি