হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ (২৪ জানুয়ারি) বিকেলে প্রকাশিত হয়েছে। প্রথম শিফটের পাশের হার ২৩.১৫ শতাংশ ও দ্বিতীয় শিফটের পাশের হার ২৬.৩২ শতাংশ।

এ বছর দুই শিফটে 'এ' ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন অনন্ত মিয়াহ নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী। তিনি পরীক্ষায় ৮৯ দশমিক ৫০ নম্বর পেয়েছেন। অন্যদিকে, দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থী মো. সিয়াম আলী। তিনি পরীক্ষায় ৮৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন পান।

এর আগে, গত ১৭ জানুয়ারি রাবির 'এ' ইউনিটের ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন ছিল, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯১.১৭। দ্বিতীয় শিফটের ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিল। শতকরা হিসেবে উপস্থিতির হার ৯০.১৬।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা: জাবি উপাচার্য