হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে পরীক্ষায় ৪-এ ৪ পেয়ে শুকরিয়া আদায় শিবির নেতার

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পরীক্ষায় ৪-এর মধ্যে ৪ সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান। সংগঠন, রাজনীতি ও ডাকসু নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করেও এমন ফল অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বুধবার নিজের ফেসবুক আইডিতে মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি জানান তিনি। ফলাফলের ছবি প্রকাশ করে সাজ্জাদ লেখেন, মাস্টার্সের রেজাল্ট পাবলিশ হলো এই একটু আগে। আলহামদুলিল্লাহ, প্রথম হয়েছি।

তিনি আরো লেখেন, গত বছর ছিল আমার সাংগঠনিক জীবনের সবচেয়ে ব্যস্ততম বছর। সংগঠন, রাজনীতি, ডাকসু নির্বাচন—সব মিলিয়ে ঠিকমতো পড়াশোনার হক আদায় করাটাও কঠিন মনে হচ্ছিল। তবুও আল্লাহর শুকরিয়া, তিনি সম্মান রেখেছেন।

জানা গেছে, সাজ্জাদ হোসাইন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।

পড়াশোনার পাশাপাশি অনুবাদ কাজেও সক্রিয় তিনি। এ পর্যন্ত ২৫টি বইয়ের অনুবাদ, সংকলন ও প্রকাশনার কাজ করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ছাত্রশিবিরের প্যানেল থেকে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাজ্জাদ। ওই নির্বাচনে তিনি সাত হাজার ১৮৯ ভোট পেয়েছিলেন।

রাবির নতুন দুই উপ-উপাচার্য আব্দুল আলিম ও মামুনুর রশীদ

চবিতে ভোক্তা অধিকার কর্মকর্তাদের আটকে রেখে হেনস্তা

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

লন্ডনে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

তিন দফা দাবিতে চবি ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ডুয়েটে কমপ্লিট শাটডাউন ঘোষণায় মূল ফটকে তালা

ছাত্রদল নেতার পৃষ্ঠপোষকতায় ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটে ফুটসাল টুর্নামেন্ট

জাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদল, শিবির, ছাত্রশক্তি ও জাকসুর নিন্দা

ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে শাবিতে বহিরাগত আটক, ছাড়া পেল মুচলেকায়

জবি প্রেসক্লাবের নির্বাচন কাল