হোম > শিক্ষা > ক্যাম্পাস

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুমোদনে ইউজিসির নীতিগত সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অর্গানোগ্রামের প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজনসহ নীতিগত অনুমোদনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অর্গানোগ্রাম চূড়ান্ত করণ সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী জানান, প্রস্তাবিত অর্গানোগ্রামটি গত বছরের নভেম্বরে ইউজিসিতে জমা দেওয়া হয়। সেটি যাচাই-বাছাই নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অর্গানোগ্রামটি এখন প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজনসহ শিক্ষামন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকেই এটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

উপাচার্য আরো জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি এরইমধ্যে দুটি বিভাগ (হিসাববিজ্ঞান ও আইন) নিয়ে একাডেমিক কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে। চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির পরীক্ষার মাধ্যমে বিভাগ দুটিতে ৪০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এছাড়া অস্থায়ী ভবনে কার্যক্রম শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টির ভূমি অধিগ্রহণ ও ভবন নির্মাণ কাজের প্রক্রিয়া এবং সরকারি অনুদানের চার কোটি ৭৫ লাখ টাকার প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সবমিলিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে উপাচার্য জানিয়েছেন।

ইউজিসির সভাকক্ষে কমিটির সভাপতি ও ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক জামিনুর রহমান, অতিরিক্ত পরিচালক ড. মহিবুল ইসলাম, শাখা কর্মকর্তা নূরুল ইসলাম চৌধুরী, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক ইঞ্জিনিয়ার শাহরিয়ার, পরিচালক অর্থ ও হিসাব সায়েমসহ ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

জকসু নেতা নাঈমকে থাপ্পড় দেয়ার অভিযোগ নারী খেলোয়াড় সাদিয়ার বিরুদ্ধে

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রতিযোগিতা

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাবেক ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান

ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে নিয়মের বেড়াজালে আটকা শিক্ষার্থীরা