হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রদল নেতা হামিমসহ দুইজনকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য

আতিকুর রহমান নগরী

ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে সিঁড়িতে আহত হওয়া ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখতে হাসপাতালে গেলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সোমবার হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন তিনি।

হামিম বিগত ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী ছিলেন। ভূমিকম্পের ঘটনায় আবাসিক হলের সিঁড়িতে আহত হয়ে বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে উপাচার্য ভূমিকম্পের ঘটনায় আহত হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী তানজির হোসেনকে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যান। উপাচার্য আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া, উপাচার্য বিজয় একাত্তর হলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

স্মিথ-কক্সের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

সংবাদ সম্মেলনে এলেন না কোচ ও খেলোয়াড়!

রংপুরে গণপতি পরিবার হত্যাকাণ্ড: ঘাতকদের বর্ণনায় খুনের হাড়হিম বিবরণ

অস্ট্রেলিয়া সফর : আমাদের বিশ্বাসটা আরো শক্ত হলো

লক্ষ্য ফাইনালÑবললেন অধিনায়ক জ্যোতি

বিধ্বস্ত গাজার শিশুদের ঘুড়ির দুঃস্বপ্নে ইসরাইলিদের ঘুম হারাম

জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়, সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে: ডাকসু জিএস

২৮ হাজার কোটি টাকায় ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ভারতে আবার হিজাব পরা নিয়ে বিতর্ক