হোম > শিক্ষা > ক্যাম্পাস

বিচার যেন গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে: জবি উপাচার্য

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের বিচার যেন শুধু গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। তিনি বলেন, দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট থাকবে।

মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে জোবায়েদের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, এই হত্যাকাণ্ড শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনার বিষয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবেগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করবো। ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা যেন পুনরায় না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রশাসন সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

শোকসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে। তাদের প্রতি যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। জোবায়েদের হত্যার ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের সবার দাবি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি অপরিহার্য।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, শুধু গ্রেপ্তার নয়, দ্রুত ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। প্রশাসনকে নিয়মিত পর্যবেক্ষণ চালাতে হবে। শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ ফান্ড ও আইনি সহায়তার ব্যবস্থা করা উচিত।

শোকসভায় জোবায়েদের বড় ভাই সৈকত হোসেন, সহপাঠী ও বিভাগের শিক্ষকবৃন্দ তার মেধা, মানবিকতা ও বন্ধুত্বপূর্ণ চরিত্র স্মরণ করেন এবং দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সাইদ মো. রিপন রউফ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

এরপরে, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জুবায়েদ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার