হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবিতে সমন্বয়ক ও সাংবাদিকদের জুলাই হিরো অ্যাওয়ার্ড প্রদান

প্রতিনিধি, রাবি

জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭ জন সমন্বয়ক ও ৬ জন সাংবাদিক ও কয়েকজন শিক্ষককে জুলাই হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ১৭ জন সমন্বয়ক হলেন, গোলাম কিবরিয়া চৌধুরী মিশু, মাসুদ রানা, মেহেদী হাসান মুন্না, নওসাজ জামান, তানভীর আহমেদ রিদম, মেহেদী সজীব, আকিল বিন তালেব। সহ সমন্বয়ক ফুয়াদ উল ইসলাম ভুইয়া রাতুল, এফ. আর.এম, ফাহিম রেজা, তাসিন খান, মেহেদী হাসান মারুফ, ফৌজিয়া নৌরিন, সালাউদ্দিন আম্মার, মৃত্তিকা, মাহাদী হাসান মাহির, নুরুল ইসলাম শহিদ, আতাউল্লাহ।

এছাড়া ক্যাম্পাসের তিন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তারা হলেন রাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের জামিল ও সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিন, রাবি সাংবাদিক সমিতির সভাপতি নোমান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রায়, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক ও সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলু।

এছাড়া জুলাই বিপ্লবের সংগঠক সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাশেদ রাজনকেও দেওয়া হয় এই অ্যাওয়ার্ড।

এ বিষয়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, আমরা জুলাই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশ পরিচালনা করতে চাই। জুলাই আগস্টের স্পিরিটটাকে আমরা ধারণ করতে চাই। এজন্য জুলাই আগস্টে যারা সরাসরি অংশগ্রহণ করেছে তাদের সম্মাননায় জুলাই হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এখানে সমন্বয়ক, সাংবাদিক ও কয়েকজন শিক্ষককে এটা আমরা দিয়েছি। জুলাই বিপ্লবকে ধারণ করেই স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন কাজ করে যাবে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে