হোম > শিক্ষা > ক্যাম্পাস

খালেদা জিয়ার স্মরণে ঢাবিতে শোকবই উন্মোচন করলো ছাত্রদল

প্রতিনিধি, ঢাবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মোচন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শোকবইটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

শোকবই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভসহ অনেকেই।

অনুষ্ঠানের শুরুতে নাছির উদ্দীন নাছির বেগম খালেদা জিয়াকে নিয়ে শোকলিপি লিখে কর্মসূচির উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে গণেশ চন্দ্র রায় সাহস ও নাহিদুজ্জামান শিপন শোকবইতে স্বাক্ষর করেন।

এ সময় নাছির উদ্দীন নাছির বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পাশাপাশি বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের শিক্ষা ও অগ্রগতির ক্ষেত্রে তিনি বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন। সাধারণ শিক্ষার্থীরা যেন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও অনুভূতি শোকবইতে লিপিবদ্ধ করতে পারেন- সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে মনে হয় ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে ভারত সরকার একপ্রকার মাথানত করেছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান নেওয়া উচিত।

আয়োজকরা জানান, শোকবইটি এই স্থানে আগামী ৫ ও ৬ জানুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার