হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবির দেয়ালে ‘গুপ্ত’ লিখে শিবিরকে নিষিদ্ধের দাবি ছাত্রদলের

প্রতিনিধি, রাবি

জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে ছাত্রদলের দলীয় টেন্ট থেকে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর যে অতর্কিত হামলা করা হয়েছে তা বাংলাদেশের চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের রক্তক্ষরণের নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল লাল রঙের কালি দিয়ে দেয়াল লিখন করছে, গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ গড়ে উঠেছিল, তেমনি আজও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা।

তিনি আরো বলেন, গুপ্ত রাজনীতি নিপাত যাক, বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পাক। ছাত্রদল চায়, সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন তাদের নিজস্ব আদর্শ ও চিন্তাধারা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করুক এবং ক্যাম্পাসে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখুক। ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানানো হচ্ছে, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গুপ্ত রাজনীতি চলবে না। একইসঙ্গে অপসংস্কৃতি ও বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্রও সহ্য করা হবে না।

শিবির ও জামায়াতের গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে আজ আমাদের এই কর্মসূচি। শিবিরের এই গোপন রাজনীতি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, তারা দেশে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাতে চায়। আমরা চাই, শিবির সুস্থ ও স্বচ্ছভাবে রাজনীতি করুক। যে সকল ছাত্রসংগঠন ইসলামবিরোধী ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো স্থান দেওয়া হবে না।

ছাত্রদল সভাপতি আরো বলেন, আমরা জানি, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকেও তারা গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে হত্যা করেছে। ইসলামী ছাত্রশিবির একটি গুপ্ত ছাত্রসংগঠন, যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে এদেশের মানুষ, বিশেষ করে মা-বোনদের ওপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িত ছিল।

প্রসঙ্গত, গতকাল চট্টগ্রাম সিটি কলেজের দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনাকে ঘিরে এ প্রতিবাদমূলক দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়।

জেডএম

মেস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবিতে যোগ দিলেন ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

জাপানের আইটিইই পরীক্ষায় প্রথম স্থান অর্জন খুবি শিক্ষার্থীর

নিখোঁজ বাবার সন্ধানে জবি শিক্ষার্থী তৈমুর মবিন

পুশইন বন্ধ না হলে সীমান্তে লংমার্চের হুঁশিয়ারি ছাত্র অধিকার পরিষদের

শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন-সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী

সমাজবিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে অধ্যাপক শরিফুল হুদা

চবিতে দুই উপ-উপাচার্য নিয়োগ

ক্যাম্পাসজুড়ে সোনালু ফুলের মুগ্ধতা

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের মিছিল