হোম > শিক্ষা > ক্যাম্পাস

বড় ট্র্যাজেডির অপেক্ষায় ঢাবি?

ভূমিকম্প

ঢাবি সংবাদদাতা

রাজধানীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের ভবনে ফাটল, পলেস্তারা খসে পড়া এবং আতঙ্কে শিক্ষার্থীদের লাফিয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ভবনঝুঁকির ভয়াবহ বাস্তবতা আবারও সামনে আসছে। শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন, তবে কী বড় কোনো ট্র্যাজেডির জন্য অপেক্ষা করছে ঢাবি?

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পে সারা শহর কেঁপে ওঠার পরপরই ঢাবির জিয়া হল ও মহসিন হলের অন্তত ছয় শিক্ষার্থী ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন। একই সময়ে বিভিন্ন হলে আরও অন্তত ৩০ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়।

ভূমিকম্পের পর মুহূর্তেই আতঙ্কে হলগুলো খালি হয়ে যায়; শামসুন নাহার হল, কবি জসীম উদ্দীন হল ও এ এফ রহমান হলসহ অন্তত পাঁচটি আবাসিক ভবনে ফাটল ও কাঠামোগত ক্ষতির চিত্র পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে মহসিন হলের শিক্ষার্থীরা নিরাপদ আবাসনের দাবিতে ২০তলা ‘স্বাধীনতা ভবন’ ঘেরাও করে উপাচার্যকে ৩০ মিনিটের আল্টিমেটামও দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, “আজ আমাদের জীবন বাঁচাতে পাঁচতলা থেকে লাফ দিতে হয়েছে, রানা প্লাজার মতো বড় দুর্ঘটনা ঘটলে প্রশাসন কি শুধু শোক জানিয়ে দায় এড়াবে?”

এদিকে ভবনঝুঁকি, প্রশাসনিক উদাসীনতা এবং বারবার সতর্কতার পরও সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক অবকাঠামোগুলোর দুর্বলতা জগন্নাথ হল ট্র্যাজেডির মতো অঘোষিত আরেকটি বড় ট্র্যাজেডির ইঙ্গিত দিচ্ছে।

এসআর

ইআবি ও বিডিরেনের মধ্যে ইন্টারনেট সেবা চুক্তি সই

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক

মাদরাসায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আল-হাইআতুল উলয়ার উদ্যোগকে স্বাগত

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, একজনকে শোকজ

অপ্রতিম হত্যার ৪ আসামির মধ্যে আদালতে ৩ জনের স্বীকারোক্তি

তিন দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

জবি ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ছাত্রলীগ সন্দেহে রিকশাচালককে ধরে পুলিশে দিল জবি ছাত্রদল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউনের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ