হোম > শিক্ষা > ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

তিনি বলেন, ‘আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে। তবে আগে যেভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটি আর থাকছে না। এবার অনেক সীমিত আকারে দিবসটি পালন করা হবে।’

উপাচার্য আরো বলেন, ‘এদিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে না। পরিস্থিতি অনুকূলে এলে পরে সাংস্কৃতিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে।’

জোবায়েদ হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই এই হত্যাকাণ্ডে মর্মাহত। তার হত্যার বিচার দ্রুত সম্পন্নের জন্য আমি বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তাকে বিষয়টি তদারকির নির্দেশনা দিয়েছি।’

গত ১৯ অক্টোবর বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে তার ছাত্রী বর্ষার বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বাসার নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ পাওয়া যায়। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার