হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেলের ভিপির প্রার্থিতা বাতিল

জাকসু নির্বাচন

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্র ইউনিয়ন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদ প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থীতা বাতিল ও ভোটার তালিকা থেকে নাম প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। শেষ সময়ে এসে প্রার্থীতা বাতিল করায় নির্বাচন কমিশনের বিষয়ে উঠেছে প্রশ্ন।

শনিবার নির্বাচন কমিশন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, রেজি নং-৪৬৯৮৪, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর গঠনতন্ত্রের ৪। ৩৮। ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

এদিকে এর আরো চারটি ধাপ অতিক্রম করে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পায় অমর্ত্য রায়। এত পরে এসে প্রার্থীতা বাতিলের মতো কাজ নির্বাচন বানচালের ষড়যন্ত্র মনে করছেন অনেকে শিক্ষার্থী।

এবিষয়ে অমর্ত্য রায় বলেন, প্যানেলের মিটিং হচ্ছে। মিটিং শেষে সম্মিলিতভাবে বক্তব্য দেয়া হবে।

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা