হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি শিক্ষক মোনামীর বিরুদ্ধে সাইবার বুলিংয়ের প্রতিবাদ বিভিন্ন সংগঠনের

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া মোনামীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত সাইবার বুলিং,ছবি বিকৃতি ও মানহানিকর প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে আদর্শ মহিলা শিক্ষক ফেডারেশন এবং পেশাজীবী মহিলা ফোরাম।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো আলাদা বিবৃতিতে সংগঠন দুটির নেতারা এই প্রতিবাদ জানান।

আদর্শ মহিলা শিক্ষক ফেডারেশনের সভানেত্রী সাবরীনা শারমিন ও সেক্রেটারি রেহানা সুলতানা তাদের বিবৃতিতে বলেন, একজন শিক্ষকের প্রতি অপমানজনক ও আক্রমনাত্নক আচরণ কেবল ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ করেনা, বরং এটা গোটা শিক্ষক সমাজ ও শিক্ষাঙ্গনের প্রতি অসম্মান প্রদর্শন। শিক্ষকরা সমাজ গঠনের অন্যতম চালিকাশক্তি—তাদের বিরুদ্ধে অপপ্রচার রোধে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সব শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান।

পেশাজীবী মহিলা ফোরামের সেক্রেটারি উম্মে নওরিন তার বিবৃতিতে বলেন, ঢাবি শিক্ষকের বিরুদ্ধে মানহানিকর প্রচারণার মাধ্যমে কতিপয় গোষ্ঠী তাদের তাদের হীন মানসিকতার পরিচয় দিচ্ছে। একটি সামাজিক মর্যাদাপূর্ণ জাতি হিসেবে এ ধরনের আচরণ আমাদের শুধু নৈতিকভাবে নয় নিজেদের সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

আমরা পেশাজীবী মহিলা ফোরামের পক্ষ থেকে নারীদের প্রতি এই সব সাইবার বুলিংয়ের তীব্র নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার