হোম > শিক্ষা > ক্যাম্পাস

ওসমান হাদির সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল

জাবি প্রতিনিধি

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সকলে হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শাখা ছাত্রদলের সদস্য রায়হানুল ইসলাম বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরেরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে।

আমরা তার দ্রুত সুস্থতা কামনায় আজকে ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেছি। একই সাথে আমরা ইন্টেরিম সরকারকে বলতে চাই আপনারা আওয়ামীলীগের সাথে কুসুম কুসুম বিরোধিতা থেকে সরে আসুন।

অবিলম্বে হাদি ভাইয়ের উপর হামলাকারীদের গ্রেফতার করুন। সেই সাথে সারা দেশে মুক্ত ভাবে ঘুরে বেড়ানো আওয়ামী সন্ত্রাসীদের আটক করুন।

এসময় শাখা ছাত্রদলের সদস্য শেখ সাদী হাসান বলেন, ‘সমান হাদী আমাদের আদর্শ ও সাহসের প্রতীক। তার ওপর অন্যায় ও আইনবহির্ভূত হামলা প্রমাণ করে পরাজিত অপশক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত।

আমরা গণতান্ত্রিক সংগ্রাম, ঐক্য ও ন্যায়ের পথেই তাদের অপচেষ্টা প্রতিহত করব, আজ দোয়া করি আমাদের জুলাই যোদ্ধা হাদী ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার