হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাসিনার আদালতে মৃত্যুদণ্ড, সাইমনের মুক্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

প্রতিনিধি, শাবিপ্রবি

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোজাম্মিল হুসাইন সাইমনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন শতাধিক শিক্ষার্থী। এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুমিন উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দাবি, সাইমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন মেধাবী প্রোগ্রামার ছিলেন। তিনি ঢাকার একটি ওয়েব ডিজাইন প্রতিষ্ঠানে চাকরি করতেন। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর বাউনিয়া এলাকা থেকে স্ত্রী ও শিশুসন্তানের সামনে সিটিটিসির সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভাষ্য, গ্রেপ্তারের পর তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ে তাকে গ্রিলে ঝুলিয়ে রাখা, ইলেকট্রিক শক দেওয়া, শরীরের জয়েন্টে আঘাত করা এবং ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখার মতো অমানবিক আচরণ করা হয়।

তার ভাই আব্দুল্লাহ আল হোসাইন অভিযোগ করেন, স্বীকারোক্তিতে সই না করলে তার বাবা ও ভাইকে গুমের হুমকি দেওয়া হয়েছিল। নিরুপায় হয়ে সাইমন সিটিটিসির তৈরি স্বীকারোক্তিতে সই করতে বাধ্য হন। ওই স্বীকারোক্তির ওপর ভিত্তি করেই ২০২১ সালে তাকে মৃত্যুদণ্ড দেয় আদালত ।

শিক্ষার্থীদের অভিযোগ, এ মামলায় কোনো প্রকৃত ও নিরপেক্ষ তদন্ত হয়নি; বরং একটি সাজানো নাটকের মতোই তাকে জড়িয়ে ফাঁসানো হয়েছে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, একজন মেধাবী ছাত্রকে শুধু ধর্মীয় চর্চা করার কারণে জঙ্গি তকমা দিয়ে ফাঁসানো হয়। এটি মানবতাবিরোধী অপরাধ। আমরা দ্রুত তার মামলার পুনঃতদন্ত দাবি করছি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুমিন বলেন, সাইমন আমাদের বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। সে একজন ভালো প্রোগ্রামার এবং নৈতিকভাবে দৃঢ়চেতা ছিল।

তার অপরাধ শুধু একটাই—সে ছিল একজন প্র্যাকটিসিং মুসলিম। এ কারণেই হয়তো তাকে জঙ্গি বানিয়ে নির্যাতনের শিকার করা হয়। আমরা চাই এই মামলার পুনঃতদন্ত হোক এবং নির্দোষ হলে তাকে মুক্তি দেওয়া হোক।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে