হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের মৃত্যুবার্ষিকীতে প্রার্থনা সভা

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অন্যতম প্রধান ভূমিদাতা, দানবীর কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে অনুষ্ঠিত এ প্রার্থনা সভায় সনাতন ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। সভার তত্ত্বাবধানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল।

আয়োজক রবিউল আউয়াল বলেন, “আমরা আজ যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তি গঠনে কিশোরী লাল রায়ের অবদান অনন্য। তার শিক্ষানুরাগ ও উদারতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। জাতি তার এই আত্মত্যাগ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।”

সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও কিশোরী লাল রায়ের অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, “কিশোরী লাল রায়ের মহান দান ও ত্যাগের ফলেই আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। তার মতো মানুষই ইতিহাসে অমর হয়ে থাকেন।” সভায় তাঁর আত্মার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।

উল্লেখ্য, বালিয়াটির প্রভাবশালী জমিদার ও ব্রিটিশ সরকারের প্রদত্ত ‘রায়’ খেতাবপ্রাপ্ত কিশোরী লাল রায় চৌধুরী ১৮৬৮ সালে তার পিতা জগন্নাথ রায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যা সময়ের পরিক্রমায় আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। শিক্ষা বিস্তারে তার দান ও অবদান দেশের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব