হোম > ফিচার > ক্যাম্পাস

জবিতে আমার দেশ পাঠক মেলার নেতৃত্বে ফাহিম-আকরাম

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘আমার দেশ পাঠকমেলার ২০২৫-২৬ সেশনের জন্য ৩৪ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসনাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের আকরাম খান।

শুক্রবার রাতে পাঠকমেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ইউসুফ ও সাধারণ সম্পাদক রাহাতুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

সভাপতি ফাহিম হাসনাত দায়িত্ব পেয়ে বলেন, “সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আমার দেশ পত্রিকার প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি মনে করি এত গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমি যথেষ্ট নই, তবে আমার দেশ পাঠকমেলা যে বিশ্বাস রেখেছে, তা যেন সবার সহযোগিতায় পূরণ করতে পারি—এই আশাই রাখি। আমাদের লক্ষ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার দেশ পাঠকমেলাকে একটি ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।”

সাধারণ সম্পাদক আকরাম খান বলেন, “আমার দেশ পাঠকমেলা শুধু একটি সংগঠন নয়, এটি আমার আরেকটি পরিবার। এই পরিবারকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

নতুন কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবরিনা শারমিন, অধ্যাপক ড. রইছ উদ্দিন, অধ্যাপক ড. তাজাম্মুল হক এবং অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ফয়সাল কামাল, তাফহিম রাফি, আবু সায়েম, জিহাদ ইসলাম শাওন, সিয়াম তোফাজ্জল, সোহানা চৌধুরী, রিসাম ইসলাম, তাহাসিনুল ইসলাম, ইসরাত জান্নাত ঈশা, মামুনুর রশিদ, হাবিবুল বাসার সুমন, আরাফাত রহমান জয়, আলামিন হোসাইন, তারেক রহমান, হযরত আলী, হেনা শিকদার, উর্মি আক্তার ঝিনুক, নুসরাত জাহান অর্পিতা, চম্পা আক্তার, তানজিল মিয়া, সেজু আক্তার, রাফিউ রিকাবদার, জয়া রানী পাল, অনিমা ফেরদৌসী, উম্মে সুমাইয়া তাবাসসুম, মোঃ ইফাত হাসান, রাহুল শেখ, সবুর কাজী, রিয়াতুল রাব্বি, মেহেদী হাসান রিদয়, সাফিন মাহমুদ ও মেহেদী রানা।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান