হোম > শিক্ষা > ক্যাম্পাস

জুলাই নিয়ে প্রতিবছর ঢাবিতে পালিত হবে বিশেষ দুটি দিবস

প্রতিনিধি, ঢাবি

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের সাহসিক ভূমিকা এবং সন্ত্রাসবিরোধী প্রতিরোধ আন্দোলনের স্মরণে প্রতিবছর দুটি বিশেষ দিবস পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার প্রথম প্রহরে রাত সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যে ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

তিনি বলেন, “প্রতিবছর ১৪ জুলাই ‘নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাই ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালন করা হবে। এই দিবসদ্বয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করা হবে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের আন্দোলনে নারী শিক্ষার্থীরা যে সাহসিকতা দেখিয়েছেন, এই ঘোষণা তারই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।”

এর আগে শহীদ মিনার, রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হল প্রাঙ্গণে অভ্যুত্থান কেন্দ্রিক নানা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের উপভোগের জন্য এসব স্থানে স্থাপন করা হয় বড় পর্দার অডিও-ভিজ্যুয়াল ডিসপ্লে। একইসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্লোগান প্রদর্শনী ও ড্রোন শোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে