হোম > শিক্ষা > ক্যাম্পাস

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে রাবিতে মানববন্ধন

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রাথমিক শিক্ষায় সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে সংগীত বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

সংগীত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা বলেন, প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের প্রতিবাদে আজ আমরা রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা একযোগে মাঠে নেমেছি। আমরা যুক্তির ভিত্তিতে দাবি জানাই—শিশুদের মনন ও মেধা বিকাশের জন্য প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষা অপরিহার্য। ছোটবেলা থেকেই সংগীত শিক্ষা থাকলে ভবিষ্যতে উচ্চশিক্ষায় বিষয়টি আরো সহজ হতো।

সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক সায়লা তাসমিন বলেন, সংগীত শিক্ষক পদটি যখন থেকে সৃষ্টি হয়েছে, তখন থেকেই আমরা যারা সংগীত চর্চা করি, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখেছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করার পর এখানেই শিক্ষকতা করছি। আমাদের সংগীত বিভাগ থেকে এখন পর্যন্ত প্রায় ২৫টি ব্যাচের শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছে। অনেকে প্রশ্ন করেন, সংগীত বিভাগের শিক্ষার্থীরা কি অন্যান্য বিষয়ে কাজ করতে পারে? আমি বলি— অবশ্যই পারে। সংগীত এমন একটি বিদ্যা যা মানুষের সংবেদনশীলতা, মননশীলতা ও সৃজনশীলতাকে বিকশিত করে; ফলে সংগীত শিক্ষার্থীরা বিভিন্ন পেশায় নিজেদের দক্ষভাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।

উল্লেখ্য, মানববন্ধনে সংগীত বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ