হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ

প্রতিনিধি, রাবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল।

মঙ্গলবার সকালে বিনোদপুরে তাদের নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি আব্দুল মোহাইমিনসহ আরো অনেকে।

নবনির্বাচিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদ্রাসার শিক্ষক। তার অনার্সে সিজিপিএ ৩.৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩.৯২ পেয়ে তৃতীয় অবস্থানে। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান রয়েছে। তিনি ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পান।

সেক্রেটারি মুজাহিদ ফয়সালের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি এর আগে রাবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ