হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি উপ-উপাচার্য ড. মামুন অবরুদ্ধ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ আওয়ামীপন্থী শিক্ষকদের সুবিধা প্রদান, ছাত্রলীগ সংশ্লিষ্ট বিতর্কিত ব্যক্তিদের শিক্ষক পদে নিয়োগ এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

অভিযোগের ভিত্তিতে রোববার সাদা দলের একাধিক নেতা প্রো-ভিসি কার্যালয়ে উপস্থিত হয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে তার কাছে জবাবদিহি চান এবং অবরুদ্ধ করে রাখেন।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার জানান, অধ্যাপক মামুন আহমেদ শিক্ষার্থী ও শিক্ষক নিয়োগে দলীয় পরিচয় ও পক্ষপাতিত্বের সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, নকল করে ধরা পড়া ছাত্রলীগ নেত্রীকে নিয়োগের প্রক্রিয়া আটকে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য বিতর্কিত নিয়োগ এখনো বহাল রয়েছে। আমরা ওনাকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছি। এরমধ্যে বিষয়গুলোর সমাধান না হলে, আমরা কঠোর কর্মসূচিতে যাব।

বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষক জানান, অধ্যাপক মামুন কিছু প্রশ্নের উত্তর দিলেও অনেক কিছুর জবাব এড়িয়ে গেছেন। দলটি পরবর্তী কর্মপন্থা ঠিক করতে শিগগিরই বৈঠকে বসবে বলে জানানো হয়েছে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে