হোম > শিক্ষা > ক্যাম্পাস

দেড় শতাধিক মানুষ নিয়ে রাবি প্রেসক্লাবের ইফতার মাহফিল

প্রতিনিধি, রাবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ক্যারিয়ার কাউন্সিলং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশনের সঞ্চালনায় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। যার জন্য ১ মাস রোজা রাখতে বলা হয়েছে। আমাদের কর্মজীবনে তাকওয়া গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জনসংখ্যার তুলনায় অতি ছোট একটা দেশ। যার কারণে সবার অধিকার আদায় করা মুশকিল হয়ে পরে। একমাত্র মানুষ গুলোকে মানবসম্পদে পরিণত করতে হবে। যার মাধ্যমে দেশের অর্থনীতি উন্নয়ন করা সম্ভব।

আমি আশা করছি আমরা জাতীয় জীবনের যে চাওয়া পাওয়া সেগুলো পূরণ করার আল্লাহর সাহায্য কামনা করব। কারণ তার সাহায্য ছাড়া কিছু সম্ভব নয়। এছাড়া আমরা বেশি বেশি দোয়া করব যেন সব রোজা গুলো রাখতে পারি। সবশেষে যারা রাবি প্রেসক্লাব সুন্দর একটা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, প্রেসক্লাবের এই সুন্দর আয়োজন জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রেসক্লাব সংবাদ পরিবেশনের পাশাপাশি রমজানের শিক্ষা নিয়ে সকলের সাহায্য সহযোগিতা এগিয়ে আসুক এটাই প্রত্যাশা করি।

ক্লাব সভাপতি মনির হোসেন মাহিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমজান মাস। আমরা এই একটা মাস নিজেদের সংযত রেখে বিভিন্ন পাপ থেকে নিজেদের বিরত রাখি।

তিনি আরো বলেন, রমজান মাসের পাশাপাশি অন্যন্য মাসেও যেন আমরা সবাইকে সহযোগিতা করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। রমজান মাস সাংবাদিকতার উপরও ব্যাপক প্রভাব ফেলে; শিক্ষা দেয় সততা ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার জন্য। রমজানের শিক্ষা নিয়ে আমরা সারাবছর চলতে পারব বলে আশাবাদ রাখছি।

এছাড়াও, ইফতার মাহফিলে ক্লাবের উপদেষ্টা ও কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. ফজলুল হক, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, রাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক এবং ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ