হোম > শিক্ষা > ক্যাম্পাস

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রতিনিধি, ইবি

ইকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক এবং পার্শ্ববর্তী শেখপাড়া বাজার সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

মিছিলে তারা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; হাদি ভাই কবরে, খুনি কেনো বাহিরে; বিচার বিচার বিচার চাই,হাদি হত্যার বিচার চাই; ইন্টারিম কি করে, দিনদুপুরে মানুষ মারে; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজ শহীদ ওসমান হাদি হত্যার ৩৫ দিন পার হয়ে হলেও একটা কালো শক্তির কারণে বিচার ব্যর্থ হয়েছে। চব্বিশের অভ্যুত্থান পরবর্তী দেশে আমাদের আশা ছিলো এই দেশে ন্যায় ও ইনসাফ কায়েম হবে। কিন্তু এতগুলো দিন পার হয়ে গেলেও আমরা এই হত্যাকাণ্ডে উল্লেখযোগ্য কোন অগ্রগতি দেখিনি। শহীদ ওসমান হাদিকে আমরা আমাদের স্মৃতিপট থেকে মুছে যেতে দেবনা। তার আধিপত্যবাদ বিরোধী চেতনাকে আধিপত্যবাদীরা বুজতে পেরে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি, আমরা হাদি ভাই হত্যার বিচার চাই।

এছাড়া অবিলম্বে ইন্টেরিম সরকারকে দ্রুত সময়ের মধ্যে শুটার ফয়সাল, হাদি হত্যার আদেশদাতা ও পরিকল্পনাকারীসহ সবাইকে সামনে আনা এবং বিচারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার দাবি জানান তারা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার