হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঊষা কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ নেতা পাভেল

স্টাফ রিপোর্টার

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মনোনীত হয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঝিনাইদহ-৪ আসনের সমন্বয়কদের অন্যতম সদস্য শিবলি রহমান পাভেল। পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। ৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রলীগের ওই নেতা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়েছেন বলে জানা গেছে।

সোমবার ঊষার ৩৯তম ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। এতে স্বজনপ্রীতি ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগ এনে কমিটি বয়কট করে স্থান ত্যাগ করেন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ কমিটি বাতিল করে পুনরায় গঠনের দাবি উঠলেও তা বহাল তবিয়তে রয়েছে।

ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজ নিজ ক্যাম্পাস থেকে ঊষার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কমিটি প্রকাশের পর কেন্দ্রীয় এ কমিটি থেকে অধিকাংশ নেতা অফিসিয়ালি পদত্যাগ করবেন বলেও জানা গেছে।

কমিটি প্রকাশের পর ক্ষোভ জানিয়েছেন ঊষা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানজিল হোসেন সানমুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি লিখেছেন, ‘আসসালামুয়ালাইকুম, প্রথমেই দুঃখ প্রকাশ করছি কিন্তু যেহেতু এই কমিটি একটি সিলেকশন পন্থা অবলম্বন করে তৈরি, অবশ্যই আপনাদের উচিত ছিল আরো বেশি সতর্ক এবং জুলাই অভ্যুত্থানের সরাসরি বিরোধিতাকারী কাউকে না পদ দেয়া। আমি আপনাদের কার্যক্রমের তীব্র নিন্দা এবং পুনঃবিবেচনার দাবি জানাচ্ছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঊষা সহ-সভাপতি তাবাসসুম কবীর বলেন, ‘স্বজনপ্রীতি করে আওয়ামী লীগের দোসরকে ঊষার সভাপতি বানানো হয়েছে যা জুলাই-আগস্ট বিপ্লবকে অবমাননার সমান এবং ঊষার সাথে প্রহসন। আমরা এ কমিটি বয়কট করেছি। অধিকাংশ বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।’

এমএস

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে