হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কুবিতে শুকরানা সিজদাহ্

প্রতিনিধি, কুবি

মানবতা-বিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল, শুকরানা সিজদাহ্ ও মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন তারা।

এসময় শিক্ষার্থীরা "খুনি হাসিনার ফাঁসিতে, মিষ্টি খাব একসাথে" খুনি হাসিনা আসবে, ফাঁসির দাড়িতে ঝুলবে" নারায়ে তাকবীর, আল্লাহু আকবর" সহ বিভিন্ন স্লোগান দেন।

এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, এই রায় ‘ঐতিহাসিক বিজয়’। তাদের ভাষায়, “ফ্যাসিস্টদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। তাদের সহযোগীদেরও দ্রুত ফাঁসি দিতে হবে।”

ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সায়েম মোহাইমিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছি। আজকের রায় আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। দোষীদের শাস্তি পাওয়া মানে জাতিকে কলঙ্কমুক্ত করা।”

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের