হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সুস্থ, শুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে বিশাল মিছিল করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কাটা পাহাড় সড়ক হয়ে সমাজবিজ্ঞান, নতুন কলা, প্রশাসনিক ভবন, চাকসু ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের চার শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আজ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করছি। এটি কেবল একটি গণ্ডি পার হওয়া অনুষ্ঠান নয়; এটি বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক আলোকিত সোপান। যেখানে আমরা শিক্ষার অধিকারকে কেন্দ্র করে সমাজের পরিবর্তনে এক জাগরণী শক্তি গড়ে তুলব।

তিনি বলেন, ক্যাম্পাসে আমরা গড়ে তুলতে চাই সুস্থ, শুদ্ধ ও বুদ্ধিবৃত্তিক রাজনীতির এক নতুন ধার; যেখানে মতের ভিন্নতা থাকবে, কিন্তু বিবেক ও যুক্তির ঐক্য অটুট থাকবে। প্রধানমন্ত্রী দেশনেতা তারেক রহমান তার রাষ্ট্র পরিচালনায় যে শিক্ষাবান্ধব, গণতান্ত্রিক বৈষম্যহীন, শোষণমুক্ত, আধিপত্যবিরোধী ও সবার আগে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন, তা আজকের ছাত্রসমাজের জন্য এক অনুপ্রেরণার পথনির্দেশ। তাই শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে নিজেদের অধিকার রক্ষায়।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা রাজনীতির বাইরের বুদ্ধি, সাহস ও সত্যের পথে হাঁটব। আমাদের প্রতিটি পদক্ষেপ জাতিকে অনুপ্রাণিত করবে, আমাদের শিক্ষার আলো অন্ধকার ছাড়িয়ে, সবার অন্তরে পৌঁছাবে।’

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন

বন্যাবিধ্বস্ত নেপালকে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায়

তালের পিঠা

মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি

ট্রাম্প চলে যাওয়ার পরও লেকটির নাম ‘লেক অন্টারিও’ রাখবে কানাডা

ইনডোর প্ল্যান্টের সুবিধা

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

৬৭৩ হীরায় খচিত মিসরের রানির হার চুরি

বটতলায় জমজমাট ক্ষুদ্র ব্যবসা, চন্দ্রনাথের চূড়ায় পর্যটকদের উচ্ছ্বাস