হোম > শিক্ষা > ক্যাম্পাস

জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিকুর, সাধারণ সম্পাদক লিমন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তাইফুর রহমান তমাল বলেন, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষ্যে ভোটের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারী‌দের ম‌ধ্যে সভাপ‌তি ও সাধারণ সম্পাদক প‌দে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপ‌তি প‌দে মো. মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক প‌দে লিমন ইসলাম‌কে নির্বা‌চিত হয়েছেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস।

এছাড়াও দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্যা ঢাকা ডায়েরির মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী, কার্যনির্বাহী সদস্য দ্যা স্টুডেন্ট জার্নালের রাকিব খান এবং দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিমন ইসলাম বলেন, সহকর্মীরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেটি বড় দায়িত্ব। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নতুন সদস্যদের সহযোগিতা করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।

নবনির্বাচিত সভাপতি মুসফিকুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতীক। সকলকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করবো। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ক্যাম্পাসের ইতিবাচক সংবাদ তুলে ধরতে আমরা গুরুত্ব দেব।

এর আগে, ১৭ মে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে সকল সদস্যদের পরামর্শ ও নির্বাচন সমন্বয়কের সুপারিশক্রমে জবি প্রেসক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমালকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এরপর ১৮ মে নির্বাচন তফসিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ এবং প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালু, চাকরির বাজারে কতটা বাড়বে সুযোগ

সুযোগ-সুবিধার অভাবে ইবিতে আগ্রহ হারাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে অনিয়মের অভিযোগ

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের