হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবির ৫৫১ কোটি টাকার বাজেট পাস

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৫১ কোটি ১৪ লাখ ৫০ টাকার বাজেট পাস হয়েছে। এতে গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ কোটি তিন লাখ টাকা, যা বাজেটের ২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে বেতন-ভাতা ও পেনশনে সর্বোচ্চ ৪২২ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বাজেটের ৭৬ দশমিক ৫ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। নতুন এ বাজেট সিন্ডিকেটে অনুমোদন দেওয়া হয়েছে।

গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৫ কোটি তিন লাখ টাকা, মূলধন খাতে ১৬ কোটি ৬ লাখ, পণ্য ও সেবা (সাধারণ) খাতে ৭৬ কোটি ৪১ লাখ ৫০ হাজার, পণ্য-সেবা মেরামত ও সংরক্ষণ খাতে ১৬ কোটি ৫০ লাখ, বেতন ও ভাতাদি খাতে ৩০৪ কোটি ৯৭ লাখ এবং পেনশন বাবদ ১১৮ কোটি টাকা।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৫৬৪ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে নতুন অর্থবছরের বাজেটে কমেছে প্রায় ১৩ কোটি টাকা। গবেষণা খাতে আগের বছরের তুলনায় এক কোটি টাকা বেড়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানিয়েছেন, এবারের বাজেটের উল্লেখযোগ্য কিছু বিষয়ের মধ্যে শিক্ষার্থীদের জন্য গবেষণাগার সরঞ্জামাদি খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে।

খেলাধুলা ব্যয় ও ক্রীড়া উপকরণ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ এবং বর্ধিত হারে মেধাবৃত্তির বিষয়টি বাজেটে বিবেচনা করা হয়েছে। এ ছাড়াও ওয়াটার ট্রিটমেন্ট, বিশ্ববিদ্যালয়ের সড়ক মেরামত এবং শিক্ষার্থীদের জন্য দুটি বাস বাবদ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ধরা হয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন