হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উদ্বোধন

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিকৃতি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে একই সঙ্গে “কিশোরীলাল রায় চৌধুরী স্মৃতি অডিটোরিয়াম”-এরও উদ্বোধন করা হয়। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে প্রতিকৃতিটি নির্মিত হয়েছে বলে আয়োজকরা জানান।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য অসীম কুমার রায়, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি এবং রায় চৌধুরী পরিবারের সদস্য ভারতী রানী রায় চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মন, জিএস সুদীপ্ত প্রামাণিক, এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত, জগন্নাথ হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুণ্ডু হৃষীকেশ, সদস্য-সচিব প্রসেনজিৎ বিশ্বাস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

বক্তারা কিশোরীলাল রায় চৌধুরীর শিক্ষাবিস্তারে অবদান স্মরণ করে বলেন, তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজ ও জগন্নাথ হল আজও দেশের শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।

উল্লেখ্য, কিশোরীলাল রায় চৌধুরী ১৮৪৮ সালে মানিকগঞ্জের বালিয়াটিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জগন্নাথ রায় চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার। পিতার নামানুসারে ১৮৮৪ সালে তিনি জগন্নাথ কলেজ ও জগন্নাথ হল প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।

রাবির প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবিতে মৌন মিছিল

জ্ঞান-গবেষণায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার

বেরোবিতে ইতিহাস বিভাগের প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না

শিশির মনিরকে লাল কার্ড দেখালো রাবি শিক্ষার্থীদের একাংশ

ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রদের হামলা

খুবি ছাত্রী মৃত্যুর ঘটনায় গাড়িচালক আটক