হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবি ছাত্রীকে শ্লীলতাহানি, দোকান কর্মচারী গ্রেপ্তার

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশন এলাকায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী এ মামলা করেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করে ভুক্তভোগীর সহপাঠীরা।

অভিযুক্ত মো. শাহিন শেখ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় একটি খাবার দোকানের কর্মচারী।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে ক্লাস শেষে ওই নারী চট্টগ্রাম নগরগামী বিকেল ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় মো. শাহিন তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগীর সহপাঠীরা শাহিনকে আটক করে প্রক্টরকে খবর দেন।

এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর উপস্থিতিতে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই ওই ছাত্রী রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নুরুল হুদা বলেন, গতকাল বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ বিষয়ে গতকাল রাতেই মামলা হয়েছে। আজ অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

জেডএম

জবি ক্যাম্পাসে গরু নিয়ে আনন্দ মিছিল

৪৫তম বিসিএস গেজেটে বাদ পড়াদের ‘আত্মাহুতি’র হুঁশিয়ারি

জগন্নাথ হলে নিহতদের স্মরণে ঢাবি শিবিরের সমবেদনা

জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর

চবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ, তদন্তের দাবি চাকসু ভিপির

চুরি হওয়া ফোন ডাকসুর উদ্যোগে ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জকসুর বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে ৫ হাজার ৪৩৭ শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা

শিক্ষক রাবি ছাত্রদল নেতা, ক্লাস নেন তার মামা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবীন ছাত্রীদের সংবর্ধনা দিল ছাত্রীসংস্থা