হোম > শিক্ষা > ক্যাম্পাস

নিখোঁজ বাবার সন্ধানে জবি শিক্ষার্থী তৈমুর মবিন

প্রতিনিধি, জবি

রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ গত শনিবার ( ৬-ই জুন) সকাল ১০ টার দিকে নিখোঁজ হয়েছেন।পরিবারের দাবি, গত চার দিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার জানায়, বয়সজনিত কারণে তাঁর মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে এবং চিকিৎসা চলমান। তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে আজ দুপুর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এই মর্মে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান," আমাদের কাছে একটি হারানো ডায়েরি করা হয়েছে। আমরা আমাদের হেডকোয়ার্টারে ও বিভিন্ন মিডিয়ায় বিষয়টি জানিয়েছি এবং মোবাইল ট্র্যাকিং করার মাধ্যমে খুঁজে বের করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

নিখোঁজ ব্যক্তির পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তাঁর মুখে সাদা দাড়ি, উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।

কেউ তাঁর সন্ধান পেলে অনুগ্রহ করে পরিবারের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জুলাই আন্দোলনে অভিযুক্ত শিক্ষকদের শাস্তি দাবি

আজীবনের জন্য শহীদ ওসমান হাদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঘোষণা

ইমিগ্রেশন সার্ভার স্লো, শাহজালালে যাত্রীসেবায় ম্যানুয়াল ব্যবস্থা

ধ্বংসস্তূপ থেকে আবারো ঘুরে দাঁড়াচ্ছে গাজার ইসলামি বিশ্ববিদ্যালয়

মোংলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

‎বাহুবলে নিজ বসতঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বিতর্কিত নৈশভোটের সেই ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

মাদরাসায় ক্লাস বন্ধ রেখে শিবিরের কর্মসূচির অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

দুই পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার করল ঢাকা কলেজ প্রশাসন