হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত পাঁচটি ইউনিটে ধাপে ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচী অনুযায়ী—চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর ২০২৫, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সি-ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০২৫, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিটের পরীক্ষা ৯ জানুয়ারি ২০২৬, এবং কলা ও আইন অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, "অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আমরা এটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছি। আগামী বুধবার (২৯ অক্টোবর) একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।"

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার