হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবির ১০ ছাত্রী হল, কোথায় কত ভোট কাস্ট হলো

স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০ হলে একযোগে বিরতিহীন ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের জন্য ২১টি ভোট কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচনে ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক প্রশাসনিক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

লাইনে দাঁড়িয়ে থাকা একজন ভোটার বলেন, খুবই উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমি জীবনে প্রথমবারের মতো ভোট দিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেখে আমরা উচ্ছ্বাসিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রী হলের প্রাথমিক গনণায় কোনটাতে কত ভোটার ও কত ভোট কাস্ট হয়েছে :

১.নওয়াব ফয়জুন্নেসা হল -মোট ভোটার-২৮০, কাস্ট হয়েছে - ১৩৭ ভোট।

২.বেগম খালেদা জিয়া হল- মোট ভোটার-৪০৯, কাস্ট হয়েছে - ২৪৯ ভোট।

৩.১৩ নং ছাত্রী হল - মোট ভোটার-৫১৯, কাস্ট হয়েছে - ২৯২ ভোট।

৪.বেগম সুফিয়া কামাল হল -মোট ভোটার-৪৫৬, কাস্ট হয়েছে - ২৪৬ ভোট।

নারী ভোটার

৫.জাহানারা ইমাম হল -মোট ভোটার-৩৬৭, কাস্ট হয়েছে - ২৪৭ ভোট।

৬.প্রীতিলতা হল- মোট ভোটার-৩৯৬, কাস্ট হয়েছে -২৫০ ভোট।

৭.১৫ নং ছাত্রী হল -মোট ভোটার-৫৭১, কাস্ট হয়েছে - ৩৫০ ভোট।

৮.রোকেয়া হল - মোট ভোটার-৯৫৫, কাস্ট হয়েছে- ৬৭৫ ভোট।

৯.ফজিলাতুন্নেছা হল -মোট-৮০৩, কাস্ট হয়েছে - ৪৮৯ ভোট।

১০.তারামন বিবি হল- মোট-৯৮৫, কাস্ট হয়েছে - ৫৯৫ ভোট

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা

জকসু নেতা নাঈমকে থাপ্পড় দেয়ার অভিযোগ নারী খেলোয়াড় সাদিয়ার বিরুদ্ধে

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রতিযোগিতা

গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বে সাবেক ঢাবি ভিসি নিয়াজ আহমদ খান